জাঁকজমক আয়োজনে বুয়েচের চড়ুই ভাতি সম্পন্ন
আলহামদুলিল্লাহ, গত ৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখে বাহাদুরপুর বহুমুখী ইউনিয়ন শিক্ষা সার্কেল (BUEC)-এর উদ্যোগে চড়ুই ভাতি আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।
সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও আন্তরিকতা বৃদ্ধি করার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও এই আয়োজন করা হয়। এতে সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং উপদেষ্টা মন্ডলীর উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
বিকাল ৪টা থেকে শুরু হয়ে রাত ১১:৩০ পর্যন্ত এই আয়োজন চলে। পরে অতিথিদের নিয়ে আলোচনা ও আড্ডা পর্ব অনুষ্ঠিত হয়।
এছাড়া আমন্ত্রিত অতিথি মোঃ তুহিন হোসেন, মোঃ নজরুল ইসলাম, মোঃ আশাদুল ইসলাম, মোঃ রুবেল হোসেনসহ অন্যান্যরা তাদের মতামত ও দিকনির্দেশনা প্রদান করেন।
সকল উপদেষ্টা ও অতিথিরা বুয়েচের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সুসংগঠিতভাবে কাজ করার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।