এসএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানাল BUEC পরিবার
গত ৩০শে ডিসেম্বর ২০২১ তারিখে এসএসসি-২০২১ এর ফলাফল প্রকাশিত হয়। বাহাদুরপুর বহুমুখী ইউনিয়ন শিক্ষা সার্কেল-এর পক্ষ থেকে উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের জানানো হয় আন্তরিক দোয়া, শুভকামনা ও অভিনন্দন।
বাহাদুরপুর, ধান্যখোলা এবং অন্যান্য মাধ্যমিক বিদ্যালয় থেকে উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের সাফল্যকে সংগঠন আন্তরিকভাবে স্বীকৃতি প্রদান করে। পাশাপাশি জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের বিশেষভাবে অভিনন্দন জানানো হয়।
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ
খুশবু, তাহমিনা, লাভলী, রিয়াশা, তামান্না, মাহবুব, অমিত হাসান, শাহারিয়ার আলম
বক্তব্যসমূহ
সভাপতি মোঃ আশিক মোস্তফা:
আলহামদুলিল্লাহ, গতবারের তুলনায় এবারের ফলাফল অনেক ভালো হয়েছে। আমরা দোয়া করি ভবিষ্যতে সবাই আরও এগিয়ে যাবে, ইন শা আল্লাহ।
আলহামদুলিল্লাহ, গতবারের তুলনায় এবারের ফলাফল অনেক ভালো হয়েছে। আমরা দোয়া করি ভবিষ্যতে সবাই আরও এগিয়ে যাবে, ইন শা আল্লাহ।
সাধারণ সম্পাদক মোঃ রাসেল রানা:
ফলাফল শুনে খুব ভালো লাগছে। উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের জন্য ভালোবাসা ও দোয়া। তারা যেন তাদের স্বপ্ন পূরণে বহুদূর এগিয়ে যেতে পারে।
ফলাফল শুনে খুব ভালো লাগছে। উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের জন্য ভালোবাসা ও দোয়া। তারা যেন তাদের স্বপ্ন পূরণে বহুদূর এগিয়ে যেতে পারে।
শিক্ষা সম্পাদক মোঃ আসাদুজ্জামান:
অনেক প্রতীক্ষার পর ফলাফল প্রকাশিত হয়েছে। যারা ভালো করেছে তারা যেন ধারাবাহিকতা বজায় রাখে এবং যারা আশানুরূপ ফল পায়নি তারা ভবিষ্যতে আরও ভালো করুক।
অনেক প্রতীক্ষার পর ফলাফল প্রকাশিত হয়েছে। যারা ভালো করেছে তারা যেন ধারাবাহিকতা বজায় রাখে এবং যারা আশানুরূপ ফল পায়নি তারা ভবিষ্যতে আরও ভালো করুক।