ফাগুনে বাংলার সংগ্রাম প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন নমুনা স্কুলে ।

ফাগুনে বাংলার সংগ্রাম প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

ভাষা দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে ফেব্রুয়ারি ও মার্চ মাসজুড়ে বাহাদুরপুর বহুমুখী ইউনিয়ন শিক্ষা সার্কেল আয়োজন করে “ফাগুনে বাংলার সংগ্রাম” শীর্ষক একটি সৃজনশীল প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিষয় ছিল চিত্রাঙ্কন, ছড়া ও রচনা।

প্রতিযোগিতাটি তিনটি বিভাগে সম্পন্ন হয়—

ক বিভাগ: শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত।
খ বিভাগ: ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত।
গ বিভাগ: একাদশ শ্রেণি থেকে সকল বয়সের অংশগ্রহণকারীদের জন্য উন্মুক্ত রাখা হয়।

গত ৪ এপ্রিল প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়। পরবর্তীতে সকাল ১০ ঘটিকায় নমুনা প্রাথমিক বিদ্যালয়ে বাহাদুরপুর বহুমুখী ইউনিয়ন শিক্ষা সার্কেল-এর পরিচালনায় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নমুনা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শরীফুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এবং আয়োজক সংগঠনকে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন শিক্ষা ও বুক ফান্ড শাখার প্রতিনিধি সদস্য মোঃ আসাদুজ্জামান। তিনি শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও সৃজনশীল প্রতিভার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ও বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-শিক্ষিকারা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

সভাপতির বক্তব্যে সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন সফলভাবে প্রতিযোগিতা সম্পন্ন করায় সংগঠনের সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান।


"ফাগুনে বাংলার সংগ্রাম" প্রতিযোগিতার ফলাফল

ক বিভাগ: চিত্রাঙ্কন ও ছড়া প্রতিযোগিতা

🥇 প্রথমঃ ফারজানা আফরোজ রাণী (চিত্রাঙ্কন — বনের দৃশ্য)

🥈 দ্বিতীয়ঃ মোঃ ইমরান (চিত্রাঙ্কন — হেমন্ত কালের দৃশ্য)

🥉 তৃতীয়ঃ আলিশা খাতুন (ছড়া — মশা)

খ বিভাগ:

🏆 ইব্রাহিম খলিল নাহিদ (চিত্রাঙ্কন — ভাষা দিবস)

গ বিভাগ:

🏆 আসিফ মাহমুদ (রচনা — ১৯৪৭ থেকে ১৯৭১ এ বাংলার ইতিহাস)

তথ্য সংগ্রহ:
তথ্য প্রযুক্তি পরিষদ
বাহাদুরপুর বহুমুখী ইউনিয়ন শিক্ষা সার্কেল

প্রকাশের তারিখ: ২০ এপ্রিল ২০২২

Search This Blog

Categories

SEARCH

About

Pages - Menu

SEARCH