অভিনন্দন ও শুভকামনা

বাহাদুরপুর বহুমুখী ইউনিয়ন শিক্ষা সার্কেল

অভিনন্দন ও শুভকামনা

সাফল্যের এই যাত্রা হোক দেশ ও জাতির কল্যাণে নিবেদিত

মোঃ আশিক মোস্তফা
মোঃ আশিক মোস্তফা
৪৭তম বিসিএস — রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক ক্যাডার

অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, বাহাদুরপুর বহুমুখী ইউনিয়ন শিক্ষা সার্কেল-এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমান সম্মানিত উপদেষ্টা মোঃ আশিক মোস্তফা ৪৭তম বিসিএসে (রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

হে আল্লাহ, তাঁকে যা দান করেছ তাতে বরকত দাও এবং তাঁকে তাঁর দ্বীন ও দেশের জন্য কল্যাণকর করো।

এই অর্জন তাঁর দীর্ঘদিনের অধ্যবসায়, সততা ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি। একই সঙ্গে এটি আমাদের সংগঠন, বাহাদুরপুর ইউনিয়ন এবং সমগ্র এলাকার জন্য অত্যন্ত গৌরবের একটি মুহূর্ত। প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা, মানবিকতা ও সমাজসেবায় তাঁর যে আন্তরিক অবদান রয়েছে, তা আমাদের পথচলায় আজও প্রেরণার উৎস।

বাহাদুরপুর বহুমুখী ইউনিয়ন শিক্ষা সার্কেল পরিবারের পক্ষ থেকে তাঁকে জানাই আন্তরিক অভিনন্দন ও অফুরন্ত শুভকামনা। আমরা বিশ্বাস করি, তাঁর মেধা, দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে তিনি দেশের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এবং ভবিষ্যতেও আমাদের সংগঠনের পাশে থেকে দিকনির্দেশনা ও অনুপ্রেরণা দিয়ে যাবেন।

Search This Blog

Categories

SEARCH

About

Pages - Menu

SEARCH