কার্যনির্বাহী পরিষদ ২০২৫ — ২০২৭

 ১৫ জুলাই, ২০২৫

বাহাদুরপুর বহুমুখী ইউনিয়ন শিক্ষা সার্কেলের স্থায়ী পরিষদের এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে সর্বসম্মতিক্রমে ২০২৫-২০২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে। সভার আলোচনায় সংগঠনের ভবিষ্যৎ কৌশল, সাংগঠনিক গতিশীলতা এবং তরুণ প্রজন্মের অংশগ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। গঠনতন্ত্রের ধারা ৯(গ) অনুযায়ী নতুন কমিটির সদস্য মনোনয়ন ও অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন এবং সভার শেষভাগে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গৃহীত হয়, যার মাধ্যমে মোঃ মহিউদ্দিন-কে সভাপতি করা হয়, এবং মোঃ আল মামুন-কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়নসহ মোট ১৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদকে ২০২৫-২০২৭ মেয়াদে দায়িত্ব প্রদান করা হয়।
স্থায়ী পরিষদের সদস্যগণ জানান, “নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও প্রগতিশীল হবে বলে আমরা আশাবাদী।”

নতুন কমিটির অধীনে সংগঠনের সকল সদস্য এবং নতুন যুক্ত হওয়া ব্যাচসমূহ সাধারণ পরিষদের সদস্য হিসেবে বিবেচিত হবেন। এছাড়া, স্থায়ী পরিষদের অনুমতিক্রমে নতুন ব্যাচের পরিচালক মনোনয়নের দায়িত্ব কার্যনির্বাহী পরিষদের ওপর অর্পণ করা হয়েছে।




উল্লেখ্য, বাহাদুরপুর বহুমুখী ইউনিয়ন শিক্ষা সার্কেল ২০১৮ সালে প্রতিষ্ঠিত একটি অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন, যা শিক্ষামূলক, সাংস্কৃতিক এবং সামাজিক উন্নয়নে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে।




কার্যনির্বাহী পরিষদ

বাহাদুরপুর বহুমুখী ইউনিয়ন শিক্ষা সার্কেল
২০২৫ — ২০২৭

OFFICIAL EXECUTIVE COMMITTEE
পদবি
নাম
সভাপতি
মোঃ মহিউদ্দিন
সহ-সভাপতি
মোঃ মেহেদী হাসান আব্দুল্লাহ
সাধারণ সম্পাদক
মোঃ আল মামুন
কোষাধ্যক্ষ
মোঃ শাওন বাবু
সাংগঠনিক সম্পাদক
মোঃ আসিফ মাহমুদ
দাপ্তরিক সম্পাদক
মোঃ নাইমুর হোসেন
সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক
মোঃ মেহেদী হাসান প্রান্ত
শিক্ষা ও তথ্য প্রযুক্তি সম্পাদক
মোঃ তামিম ইকবাল
প্রবাসী ও আন্তঃযোগাযোগ সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
সমাজসেবা বিষয়ক সম্পাদক
মোঃ আকাশ রহমান
নির্বাহী সদস্য
মোঃ আসাদুজ্জামান
নির্বাহী সদস্য
মোঃ সাগর হোসেন
নির্বাহী সদস্য
মোঃ হুমায়ুন রশিদ ফুয়াদ
নির্বাহী সদস্য
মোঃ শোয়েব আক্তার
নির্বাহী সদস্য
মোঃ আল সিহাব
নির্বাহী সদস্য
মোঃ বাঁধন হোসেন
নির্বাহী সদস্য
মোঃ আপন ইসলাম

১৭ জন

মোট কার্যনির্বাহী সদস্য

উল্লেখ্য, বাহাদুরপুর বহুমুখী ইউনিয়ন শিক্ষা সার্কেল ২০১৮ সালে প্রতিষ্ঠিত একটি অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন, যা শিক্ষামূলক, সাংস্কৃতিক এবং সামাজিক উন্নয়নে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটি শিক্ষার প্রসার, মানবিক মূল্যবোধ বিকাশ এবং সমাজের সার্বিক কল্যাণে ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে।

“ঐক্য • শিক্ষা • নৈতিকতা • উন্নয়ন”

একটি আলোকিত, মানবিক ও উন্নত সমাজ গঠনের লক্ষ্যে বাহাদুরপুর বহুমুখী ইউনিয়ন শিক্ষা সার্কেল নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Search This Blog

Categories

SEARCH

About

Pages - Menu

SEARCH