এইচএসসি ফলাফল ২০২৪ – শুভেচ্ছা বার্তা
আজ ১৫ই অক্টোবর, ২০২৪ এ প্রকাশিত হয় সদ্য সমাপ্ত এইচএসসি পরীক্ষার ফলাফল। উত্তীর্ণ সকল শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানায় বাহাদুরপুর বহুমুখী ইউনিয়ন শিক্ষা সার্কেল পরিবার। সকলের জন্য অসংখ্য দোয়া ও শুভকামনা জানানো হয়।
শুভেচ্ছা বার্তায় সংগঠন সাংগঠনিক সম্পাদক মোঃ আল মামুন বলেন—
__ আলহামদুলিল্লাহ ভালো লাগছে। গত বারের চেয়ে এবারে ফলাফল যথেষ্ট ভালো হয়েছে। আশা করি এই ধারাবাহিকতা বজায় থাকবে।
সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন বলেন—
__ দারুণ ফলাফল। ভালো পরিচর্যা করলে এরা বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পৌঁছাতে পারবে ইনশাআল্লাহ।
সহসভাপতি মোঃ রাসেল রানা বলেন—
__ শুভকামনা সকলের জন্য। শুধু এইচএসসি ফলাফলই চূড়ান্ত গন্তব্য নয়, বরং জীবনের প্রতিটি স্তরে সফলতা অর্জনের জন্য দোয়া করি।
সভাপতি মোঃ উজ্জ্বল হোসেন বলেন—
__ ফলাফল দেখে আমরা আনন্দিত। ভবিষ্যতে তারা দেশের বড় বড় বিদ্যাপীঠে জায়গা করে নিয়ে আমাদের অঞ্চলকে প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ।
এছাড়াও সংগঠনটি প্রতি বছর নিয়মিতভাবে অ্যাডমিশন ক্যাম্পেইন আয়োজন করে থাকে, যেখানে শিক্ষার্থীরা প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহায়তা পেয়ে থাকে।
প্রকাশিত তারিখ: ১৫ অক্টোবর, ২০২৪