দিনব্যাপী রক্ত পরীক্ষা কর্মসূচি

দিনব্যাপী রক্ত পরীক্ষা কর্মসূচি ২০২১

আলহামদুলিল্লাহ, বাহাদুরপুর বহুমুখী ইউনিয়ন শিক্ষা সার্কেল (BUEC)-এর উদ্যোগে সফলভাবে দিনব্যাপী রক্ত পরীক্ষা কর্মসূচি ২০২১ সম্পন্ন হয়েছে।

রক্তের গ্রুপ জানা প্রত্যেক মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রয়োজনীয়তা উপলব্ধি করে ৭ই নভেম্বর ২০২১ বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই ক্যাম্প আয়োজন করা হয়।

সভাপতি মোঃ আশিক মোস্তফা বলেন— যাদের আন্তরিকতা, পরিশ্রম ও মনোবলের মাধ্যমে এই মহৎ কাজ সম্পন্ন হয়েছে, তাদের প্রতি রইলো আন্তরিক দোয়া ও শুভকামনা।
সাধারণ সম্পাদক মোঃ রাসেল রানা বলেন— আলহামদুলিল্লাহ, আমরা সফলভাবে ক্যাম্প সম্পন্ন করতে পেরেছি।
শিক্ষা সম্পাদক মোঃ আসাদুজ্জামান বলেন— আমরা আশা করি ভবিষ্যতেও বুয়েচ সমাজকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাবে।

এগিয়ে চলুক BUEC পরিবার তার নিজস্ব গতিতে—সবার দোয়া ও শুভকামনায়।

Search This Blog

Categories

SEARCH

About

Pages - Menu

SEARCH