এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠান ২০২১
আলহামদুলিল্লাহ, বাহাদুরপুর বহুমুখী ইউনিয়ন শিক্ষা সার্কেল (BUEC)-এর উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ নভেম্বর ২০২১ তারিখে এই পবিত্র আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠান শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত করেন হাফেজ মোঃ আসানুর রহমান, যিনি একই সাথে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। তিনি দ্বীনি ও দুনিয়াবি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ রুবেল হোসেন।
তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ রাসেল রানা।
তিনি পরীক্ষার্থীদের করণীয় ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
বক্তব্য রাখেন তথ্য প্রযুক্তি সম্পাদক মোঃ সাগর হোসাইন।
পরীক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন মোঃ আল মামুন ও আবিন্তা মিতু।
সভাপতি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আশিক মোস্তফা।
তাঁর বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ আসানুর রহমান। অনুষ্ঠানের শেষে পরীক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করা হয়।