এডমিশন পরীক্ষার্থীদের জন্য দোয়া কামনা, বর্তমান সময়ে করণীয় বিষয় সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ এবং দিকনির্দেশনা প্রদানের উদ্দেশ্যে বাহাদুরপুর বহুমুখী ইউনিয়ন শিক্ষা সার্কেল-এর উদ্যোগে একটি অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাত ১০টায় আয়োজিত এ সভায় দেশের বিভিন্ন স্থান থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা যুক্ত হন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের প্রস্তুতির বর্তমান অবস্থা তুলে ধরেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশ্ন করেন।
পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন মোঃ আশিক মোস্তফা, শিক্ষার্থী, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়।
তিনি ভর্তি পরীক্ষার প্রস্তুতির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন এবং শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, আত্মবিশ্বাস বজায় রাখা এবং সময়ের যথাযথ ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও বক্তব্য প্রদান করেন মোঃ মহিউদ্দিন, শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (BUP)। তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে নিজের অভিজ্ঞতা তুলে ধরে বাস্তবধর্মী কিছু পরামর্শ প্রদান করেন।
সভা শেষে বাহাদুরপুর বহুমুখী ইউনিয়ন শিক্ষা সার্কেল-এর পক্ষ থেকে সকল পরীক্ষার্থীর জন্য শুভকামনা, দোয়া এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
তথ্য প্রযুক্তি পরিষদ
বাহাদুরপুর বহুমুখী ইউনিয়ন শিক্ষা সার্কেল