জাঁকজমকপূর্ণ আয়োজনে সমাপ্ত হলো বুয়েচ ফুটবল টুর্নামেন্ট–২০২২
আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ পরিবেশে বাহাদুরপুর বহুমুখী ইউনিয়ন শিক্ষা সার্কেল-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো "বুয়েচ ফুটবল টুর্নামেন্ট–২০২২"। গত ১১ জুলাই, সোমবার বিকাল ৪ ঘটিকায় বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে টুর্নামেন্টের খেলা শুরু হয়।
টুর্নামেন্টে মোট তিনটি দল অংশগ্রহণ করে:
⚽ মুক্তেশ্বরী ফুটবল একাদশ
⚽ ইছামতী ফুটবল একাদশ
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলোর মধ্য দিয়ে দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলায় কপোতাক্ষ ফুটবল একাদশ টাইব্রেকারে ৪–১ গোলের ব্যবধানে মুক্তেশ্বরী ফুটবল একাদশ-কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ হাফিজুর রহমান, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকসহ বাহাদুরপুর বহুমুখী ইউনিয়ন শিক্ষা সার্কেল-এর আমন্ত্রিত অতিথি ও উপদেষ্টাবৃন্দ।
পরিশেষে আয়োজক কর্তৃপক্ষ উপস্থিত সকল অতিথি, খেলোয়াড় ও দর্শকদের ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
তথ্য প্রযুক্তি পরিষদ
বাহাদুরপুর বহুমুখী ইউনিয়ন শিক্ষা সার্কেল