'শিক্ষায় আনন্দে" ক্যাম্পেইনের যাত্রার মধ্যে দিয়েই সূচনা হয়েছিল বাহাদুরপুর বহুমুখী ইউনিয়ন শিক্ষা সার্কেল

#পথ_চলার_গল্পগুলো

পর্বঃ- ০১

২০১৮ সালের ২০শে মে আলোচনা অনুষ্ঠান ও আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বাহাদুরপুর ইউনাইটেড শিক্ষা সার্কেল-এর পথচলা।

বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীকে নিয়ে ২০১৮ সালের ১২, ১৩ ও ১৪ই জুন তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয় প্রথম আয়োজন “শিক্ষায় আনন্দ”

তিন দিনব্যাপী আয়োজিত “শিক্ষায় আনন্দ” ক্যাম্পে অংশগ্রহণ করে প্রায় ৩০ জন শিক্ষার্থী। এটি ছিল সংগঠনের প্রথম বড় সফল আয়োজন।

১২ই জুন ২০২৪ সকাল ১০টায় অনুষ্ঠান উদ্বোধন করেন বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এইচ.এম গোলাম রসুল স্যার।

প্রথম দিনের সেশনে আলোচনা রাখেন মোঃ রাসেল রানা ও মোঃ সাইফুল ইসলাম।

দ্বিতীয় দিনের সেশনে আলোচনা করেন মোঃ মিয়ারাজ হোসেন ও মোঃ মহিউদ্দিন।

শেষ দিনে সারপ্রাইজ টেস্ট, পুরস্কার বিতরণ এবং সমাপনী সেশন অনুষ্ঠিত হয়। সমাপনী সেশন পরিচালনা করেন মোঃ আশিক মোস্তফা।

পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন মোঃ শোয়েব আক্তার ও মোঃ গোলাম নবী।

সর্বশেষে শিক্ষার্থীদের ফিডব্যাক সংগ্রহের মাধ্যমে প্রথম আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

Search This Blog

Categories

SEARCH

About

Pages - Menu

SEARCH