মজায় আইসিটি -সংগঠন কর্তৃক আয়োজিত দ্বিতীয় ক্যাম্পেইন।

গত ২০১৯ সালের ২২ ও ২৩ ডিসেম্বর একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হয় মজায় আইসিটি নামক ক্যাম্প। ক্যাম্পটি ছিল সংগঠন কর্তৃক আয়োজিত দ্বিতীয় ক্যাম্পেইন।

পূর্ব রিপোর্টঃ

জাঁকজমকপূর্ণভাবে আয়োজনে সম্পন্ন হলো মজায় আইসিটি ইভেন্ট। গত ২২ ও ২৩ ডিসেম্বর ২০১৯ তারিখে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আইসিটি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধান ও গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করা হয়। শীতকালীন অবকাশ থাকায় ক্যাম্পটি বাহাদুরপুর মহিলা দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। সকল সেশন পরিচালনা করেন সংগঠনের তৎকালীন আহ্বায়ক মোঃ আশিক মোস্তফা। ক্যাম্প চলাকালীন যুগ্ম আহ্বায়ক মোঃ রাসেল রানা পরিদর্শন করেন।

ক্যাম্প শেষে সেশন পরিচালক মোঃ আশিক মোস্তফা জানান—

__ আলহামদুলিল্লাহ, অবশ্যই অনেক ভালো লাগছে। এলাকার জুনিয়রদের উপকারে কাজ করতে পারা আনন্দের। ভবিষ্যতে আরও বিভিন্ন বিষয়ের উপর সেশন আয়োজনের আশা রাখি।

যুগ্ম সম্পাদক মোঃ রাসেল রানা বলেন—

__ শিক্ষার্থীদের সাড়া জাগানো উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে। ইন শা আল্লাহ সামনে আরও কার্যক্রম চলবে।

তথ্য সংগ্রহে
বার্তা পরিষদ

Search This Blog

Categories

SEARCH

About

Pages - Menu

SEARCH