ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত - নমুনা প্রাথমিক বিদ্যালয়
গত ১২ ডিসেম্বর ২০২১ তারিখে নমুনা প্রাথমিক বিদ্যালয় (দুর্গাপুর) এলাকায় বাহাদুরপুর বহুমুখী ইউনিয়ন শিক্ষা সার্কেল (BUEC)-এর উদ্যোগে সফলভাবে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
শিক্ষা সম্পাদক মোঃ আসাদুজ্জামান বলেন—
আলহামদুলিল্লাহ, আমরা যেভাবে আশা করেছিলাম তার চেয়েও সুন্দরভাবে প্রোগ্রাম সম্পন্ন হয়েছে।
শিক্ষার্থীদের উৎসাহ এবং শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতা আমাদের অনুপ্রেরণা দিয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের সমাজ উন্নয়নমূলক কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে ইন শা আল্লাহ।
বুয়েচ পরিবারের সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হলো।