বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্লাড গ্রুপ ক্যাম্পেইন ২০২১
আলহামদুলিল্লাহ, বাহাদুরপুর বহুমুখী ইউনিয়ন শিক্ষা সার্কেল (BUEC)-এর উদ্যোগে সফলভাবে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
গত ১২ ডিসেম্বর ২০২১ তারিখে বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ক্যাম্পেইন আয়োজন করা হয়। এতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
সাধারণ সম্পাদক মোঃ রাসেল রানা বলেন—
আমরা সফলভাবে এবং সুন্দরভাবে ক্যাম্পেইন সম্পন্ন করতে পেরেছি।
সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রমের জন্য আন্তরিক ধন্যবাদ।
তিনি আরও বলেন, সমাজ উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠনের লক্ষ্য বাস্তবায়নে বুয়েচ কাজ করে যাবে।
সকলের দোয়া ও সহযোগিতায় বুয়েচ পরিবার ভবিষ্যতেও এই ধরনের মানবিক ও শিক্ষামূলক কার্যক্রম চালিয়ে যেতে চায়।