“উপকারের নেই যে শেষ, ফুলে ফলে ভরব দেশ” — বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে বাহাদুরপুর বহুমুখী ইউনিয়ন শিক্ষা সার্কেল-এর উদ্যোগে আয়োজিত দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি।

গত ২২ আগস্ট ২০২৪ তারিখে এ কর্মসূচি পালিত হয়। সকাল ১০টায় বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের কনফারেন্স রুমে বৃক্ষরোপণের গুরুত্ব বিষয়ে আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ ফরহাদ শরীফ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার, শার্শা, যশোর। তিনি বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ রিয়াদুল ইসলাম (সহকারী সমাজসেবা অফিসার, শার্শা) এবং এম.এম. মিজানুর রহমান (ভারপ্রাপ্ত কর্মকর্তা, এসএফএনটিসি, শার্শা)। তাঁরা বৃক্ষরোপণের উপকারিতা ও পরিবেশ রক্ষায় এর গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এইচ.এম গোলাম রসুল (উপদেষ্টা, বাহাদুরপুর বহুমুখী ইউনিয়ন শিক্ষা সার্কেল)।

এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে অতিথিবৃন্দ পেয়ারা ও জলপাই গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন। পরবর্তীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও সড়কের পাশে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হয়।

এছাড়াও বন বিভাগ থেকে প্রাপ্ত শত শত চারা বিভিন্ন এলাকায় বিতরণ করা হয় এবং রাস্তার পাশে বপন করা হয় খেজুর বীজ।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা “উপকারের নেই যে শেষ, ফুলে ফলে ভরব দেশ” স্লোগানকে সামনে রেখে ভবিষ্যতে আরও পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।


তথ্য সংগ্রহ:
বার্তা সম্পাদক
তথ্য ও প্রযুক্তি পরিষদ
বাহাদুরপুর বহুমুখী ইউনিয়ন শিক্ষা সার্কেল

প্রকাশের তারিখ: ২৩ আগস্ট ২০২৪

Search This Blog

Categories

SEARCH

About

Pages - Menu

SEARCH