আলহামদুলিল্লাহ
অভিনন্দন আল শিহাবকে
বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আল শিহাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সি (বিজ্ঞান) ইউনিটে ৯৬৩তম স্থান অর্জন করেছে। তার এই অসাধারণ সাফল্যে বাহাদুরপুর বহুমুখী ইউনিয়ন শিক্ষা সার্কেল পরিবার তাকে আন্তরিক অভিনন্দন জানায় এবং তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা ও দোয়া কামনা করে।
সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা
সভাপতি মোঃ আশিক মোস্তফা বলেন— আলহামদুলিল্লাহ, শিহাবের এই অর্জন অত্যন্ত আনন্দের। গ্রামের শিক্ষার্থীরা দেশের বড় বড় বিদ্যাপীঠে পড়াশোনা করে দেশ ও জাতির সেবায় অবদান রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।
সাধারণ সম্পাদক মোঃ রাসেল রানা বলেন— প্রতি বছর আমাদের ইউনিয়ন ও আশেপাশের অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে, যা আমাদের জন্য গর্বের ও অনুপ্রেরণার বিষয়। আমাদের সংগঠন ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করে যাচ্ছে।
সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন বলেন— শিহাবের সাফল্যের খবর আমাদের জন্য অত্যন্ত আনন্দের। সংগঠনের পক্ষ থেকে আমরা তার পড়াশোনার বিষয়ে নিয়মিত খোঁজখবর নিয়েছি। সে আমাদের সংগঠনের একজন সক্রিয় সদস্য। তার এই অর্জনে আমরা গর্বিত।
বাহাদুরপুর বহুমুখী ইউনিয়ন শিক্ষা সার্কেল পরিবার তার ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর সফলতা কামনা করছে।
বুয়েচ তথ্য পরিষদ
বাহাদুরপুর বহুমুখী ইউনিয়ন শিক্ষা সার্কেল