কৃতিত্বের সংবর্ধনা পেল বাহাদুরপুর ও ধান্যখোলা মাধ্যমিক বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী
আলহামদুলিল্লাহ, সফলভাবে সম্পন্ন হলো কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান–২০২২।
গত ২২ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল ১১টায় বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই সংবর্ধনা অনুষ্ঠান।
সদ্য সমাপ্ত এসএসসি–২০২২ পরীক্ষায় জিপিএ–৫ অর্জনকারী ধান্যখোলা মাধ্যমিক বিদ্যালয়ের ১৩ জন এবং বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থীসহ মোট ২৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করে বাহাদুরপুর বহুমুখী ইউনিয়ন শিক্ষা সার্কেল।
এছাড়াও শিক্ষার্থীদের উৎসাহিত করতে এসএসসি–২০২৩ পরীক্ষায় অংশগ্রহণকারী প্রায় ৫০+ শিক্ষার্থীকে অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ.এইচ.এম গোলাম রসুল, প্রধান শিক্ষক, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং বাহাদুরপুর বহুমুখী ইউনিয়ন শিক্ষা সার্কেল-এর কার্যক্রমের প্রশংসা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঙ্কজ কুমার স্যার এবং ইন্দ্রজিৎ মন্ডল স্যার। তাঁরা এসএসসি–২০২৩ পরীক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানের মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন মোঃ আশিক মোস্তফা। তিনি সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করায় সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ মহিউদ্দিন।
সভাপতিত্ব করেন কাজী আমিনুর রহমান, সহকারী প্রধান শিক্ষক, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়। তিনি সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে সভাপতির অনুমতিক্রমে সমাপনী বক্তব্য প্রদান করেন ইন্দ্রজিৎ মন্ডল স্যার।
সবশেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
তথ্য প্রযুক্তি পরিষদ
বাহাদুরপুর বহুমুখী ইউনিয়ন শিক্ষা সার্কেল